ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছেঃ টুকু

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৬

বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছেঃ টুকু

বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সবসময় জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করে। নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা প্রয়োজন। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানুষের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান এবং টাঙ্গাইল ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

বিষয় : বিএনপি সালাহউদ্দিন টুকু

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছেঃ টুকু

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলোর বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সবসময় জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করে। নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা প্রয়োজন। তার আদর্শ ও নেতৃত্বের পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা এবং মানুষের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান এবং টাঙ্গাইল ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ অন্যান্য নেতারা।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ