খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মোটরসাইকেল শোডাউন করায় জামায়াতে ইসলামীর নেতা শেখ মহিবুল্লাহকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের প্রতি আনুগত্যহীনতা এবং দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগে তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে। জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন শেখ মহিবুল্লাহ। তবে সম্প্রতি রাড়ুলী ইউনিয়নে জামায়াতের প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে ঈদুল আজহার পরদিন, ২৯ মে, ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন মহিবুল্লাহ। পরে তিনি ও তার অনুসারীরা সেই কর্মসূচি পালন করেন। খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও আনুগত্য ভঙ্গ এবং দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে মহিবুল্লাহর সদস্যপদ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ মহিবুল্লাহ দাবি করেছেন, চেয়ারম্যান প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। এ কারণে তিনি গত ১১ মে দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন। পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই জেলা জামায়াতের সিদ্ধান্তে শেখ মহিবুল্লাহকে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন