চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যেসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়েছে, সেগুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা সামনে আরও দৃশ্যমান হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় দেশে আইনের শাসন দুর্বল ছিল, যার ফলে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার নিয়ম-কানুনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বদ্ধপরিকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।
ঈদুল আজহা উপলক্ষে সড়ক ও পশুর হাট ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ হেডকোয়ার্টারের মনিটরিং সেল ঈদের সাত দিন আগে ও পরে পর্যন্ত সক্রিয় থাকে। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং পশুর হাটগুলোতে সার্বক্ষণিক নজরদারি চলছে।
তিনি বলেন, যেসব এলাকায় সিসিটিভি নেই, সেখানে বডি ক্যামেরার মাধ্যমে তদারকি করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় তুলনামূলকভাবে দুর্ঘটনা কম হলেও কিছু ঘটনায় চালক ও যাত্রীদের অসচেতনতা দায়ী। বিশেষ করে সাম্প্রতিক একটি দুর্ঘটনায় যাত্রীরা ট্রাকের ওপর ওঠায় ভারসাম্য হারিয়ে বড় ধরনের প্রাণহানি ঘটে।
জাল নোট প্রসঙ্গে তিনি জানান, ঈদ উপলক্ষে পশুর হাটে বিশেষ মেশিন বসানো হয়েছে। সবাইকে লেনদেনের সময় সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন