আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক এবং সংবাদপত্র শিল্পে সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতিটি ধাপে গণমাধ্যমের অবদান জাতি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যপ্রবাহ সহজ হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব, বেগম খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমানের আধুনিক রাষ্ট্রচিন্তার অবদানও তুলে ধরেন। তিনি বলেন, এসব নেতৃত্ব দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বহুদলীয় গণতন্ত্র সুসংহত করতে ভূমিকা রেখেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবিকতার পথে অটল থাকলে একটি উন্নত ও সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শেষে তিনি দেশের সকল গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন