ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেসে এ সুবিধা চালু করা হয়।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো তথ্য অনুযায়ী, গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেসে সংযুক্ত নারী কোচের যাত্রীদের বিদায় জানানোর মধ্য দিয়ে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান এবং মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সেখানে উপস্থিত ছিলেন। তারা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
নারী যাত্রীরা আলাদা কোচ পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন।
অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসা সোনার বাংলা এক্সপ্রেসে যুক্ত নারী কোচের যাত্রীদের ঢাকায় পৌঁছালে স্বাগত জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
জানানো হয়েছে, ঈদ উপলক্ষে চালু হওয়া এ বিশেষ কোচ সার্ভিস আগামী বুধবার পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের তিন দিন চালু থাকবে।
এস.আর

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন