ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ট্রাক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু: মর্মান্তিক ঘটনায় জমিয়তের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

ট্রাক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু: মর্মান্তিক ঘটনায় জমিয়তের শোক
ছবিঃ সংগ্রহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানি এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন দলটির শীর্ষ নেতারা।

সোমবার (২৫ মে) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের আনন্দঘন যাত্রা এমন দুর্ঘটনায় রূপ নেওয়া অত্যন্ত দুঃখজনক। নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন মালিক ও শ্রমিকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত এড়িয়ে চলা, নিরাপদ পরিবহন ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন নেতারা।

বিবৃতিতে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

ট্রাক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু: মর্মান্তিক ঘটনায় জমিয়তের শোক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জনের প্রাণহানি এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন দলটির শীর্ষ নেতারা।

সোমবার (২৫ মে) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের আনন্দঘন যাত্রা এমন দুর্ঘটনায় রূপ নেওয়া অত্যন্ত দুঃখজনক। নেতারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা আরও বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন মালিক ও শ্রমিকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত এড়িয়ে চলা, নিরাপদ পরিবহন ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন নেতারা।

বিবৃতিতে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ