ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাম পরিস্থিতি ভয়াবহ, সতর্কবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

হাম পরিস্থিতি ভয়াবহ, সতর্কবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে এ রোগে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হলেও বড়রাও আক্রান্ত হচ্ছেন। জ্বর, শরীরে লালচে র‍্যাশ, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক এলাকায় নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার।

পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

হাম পরিস্থিতি ভয়াবহ, সতর্কবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে এ রোগে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হলেও বড়রাও আক্রান্ত হচ্ছেন। জ্বর, শরীরে লালচে র‍্যাশ, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক এলাকায় নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার।

পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ