ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাম রোগীদের চিকিৎসায় ২ কোটি টাকার অনুদান দিচ্ছে আইএফআরসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

হাম রোগীদের চিকিৎসায় ২ কোটি টাকার অনুদান দিচ্ছে আইএফআরসি
ছবিঃ সংগ্রহীত

হামে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আক্রান্ত প্রায় ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আইএফআরসি’র পক্ষ থেকে জানানো হয়, মোট ২ কোটি ২৪ লাখ টাকা এ খাতে বরাদ্দ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে আর্থিকভাবে দুর্বল রোগীদের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সংস্থাটি আরও জানায়, অনেক রোগীই আর্থিক সংকটের কারণে ঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাদের চিকিৎসা সহায়তা সহজ করতে এবং কিছুটা আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

হাম রোগীদের চিকিৎসায় ২ কোটি টাকার অনুদান দিচ্ছে আইএফআরসি

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

হামে আক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আক্রান্ত প্রায় ২ হাজার ৪০০ রোগীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আইএফআরসি’র পক্ষ থেকে জানানো হয়, মোট ২ কোটি ২৪ লাখ টাকা এ খাতে বরাদ্দ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে আর্থিকভাবে দুর্বল রোগীদের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সংস্থাটি আরও জানায়, অনেক রোগীই আর্থিক সংকটের কারণে ঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাদের চিকিৎসা সহায়তা সহজ করতে এবং কিছুটা আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ