ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কয়েকদিন নিখোঁজ থাকার পর মিলল ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬

কয়েকদিন নিখোঁজ থাকার পর মিলল ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামে বহুতল ভবনের লিফটের গর্ত থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাশফিক মাহমুদ খান।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে ভবনের লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

কয়েকদিন নিখোঁজ থাকার পর মিলল ব্যবসায়ীর লাশ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

চট্টগ্রামে বহুতল ভবনের লিফটের গর্ত থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাশফিক মাহমুদ খান।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। পরে ভবনের লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ