ওসমানীনগরে মরহুম সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে সফ বিতরণ
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া ফুরকানিয়া তাজপুর মাদরাসায় সদ্য প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে সফ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন “আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশন”।
সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মহিউদ্দিন সেলিমের পক্ষ থেকে মাদরাসার শিক্ষার্থীদের জন্য সফ প্রদান করা হয়। অনুষ্ঠানে মরহুম সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক বক্তব্যে বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ ছিলেন একজন সাহসী, মানবিক ও দায়িত্বশীল সংবাদকর্মী। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।
বক্তারা আরও বলেন, জীবদ্দশায় হারুন রশিদ এই মাদরাসার শিক্ষার্থীদের জন্য সফ প্রদানের অনুরোধ করেছিলেন। তাঁর সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মহিউদ্দিন সেলিম বিদেশে অবস্থান করেও মাদরাসার শিক্ষার্থীদের জন্য সফ প্রদান করেছেন। এটি মরহুম হারুন রশিদের প্রতি ভালোবাসা ও সম্মানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া ফুরকানিয়া তাজপুর মাদরাসার মোহতামিম মাওলানা আহমদ আলী। নায়েবে মোহতামিম আব্দুল আজিজ খান ছাতকীর সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা ফেদাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক হাফিজ মখদ্দুছ আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সামছুল ইসলাম, আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন সেলিমের চাচা গিয়াস উদ্দিন, ইউপি সদস্য খালেদ আহমদ খুখু, সমাজসেবী আব্দুল হান্নান, ফরিদুজ্জামান, শাহিন উদ্দিনসহ আরও অনেকে।
পরে মরহুম হারুন রশিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নায়েবে মোহতামিম আব্দুল আজিজ খান ছাতকী। এসময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুম হারুন রশিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠান শেষে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে সফ বিতরণ করা হয়। এতে শিক্ষক, আলেম-উলামা, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন