ঢাকা    বুধবার, ১৩ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বালিয়াডাঙ্গীতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে “কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোর্স পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক মো. সোহেল রানা।

এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, “সরকার কৃষির সব খাতের সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনার অর্থনৈতিক ও আঞ্চলিক গুরুত্ব অনেক বেশি। এ কারণে কৃষকদের দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “একদিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন কৃষককে আধুনিক পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণে শেখানো বিষয়গুলো বাস্তবায়নের পাশাপাশি অন্যদেরও জানাতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়।”

প্রশিক্ষণে বাঁশের কঞ্চি-কলম পদ্ধতিতে চারা উৎপাদন, বাঁশঝাড় পরিচর্যা, রোগবালাই দমন এবং বাণিজ্যিকভাবে বাঁশ চাষের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ১৩ মে ২০২৬

বালিয়াডাঙ্গীতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে “কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোর্স পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক মো. সোহেল রানা।

এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস বলেন, “সরকার কৃষির সব খাতের সমান উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনার অর্থনৈতিক ও আঞ্চলিক গুরুত্ব অনেক বেশি। এ কারণে কৃষকদের দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “একদিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন কৃষককে আধুনিক পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণে শেখানো বিষয়গুলো বাস্তবায়নের পাশাপাশি অন্যদেরও জানাতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানানো হয়।”

প্রশিক্ষণে বাঁশের কঞ্চি-কলম পদ্ধতিতে চারা উৎপাদন, বাঁশঝাড় পরিচর্যা, রোগবালাই দমন এবং বাণিজ্যিকভাবে বাঁশ চাষের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ