ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন চাচার হাতে এক ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শ্যাম বিশ্বাস (৪০)। তিনি ওই গ্রামের মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নিখিল বিশ্বাস, বাঁধন বিশ্বাস ও নয়নী রানীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শ্যাম বিশ্বাসের পরিবারের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার দিন দুপুরে শ্যাম বিশ্বাস বাড়ির একটি গাছের ওপর ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, শ্যাম বিশ্বাসের আপন চাচা ও চাচাতো ভাইরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
একই সময় হামলাকারীরা শ্যাম বিশ্বাসের মা মিনতি রানী বিশ্বাস (৬০)-কে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনিও আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত মিনতি রানী বিশ্বাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, জমি বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, তবে এমন ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) করিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন