জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গভীর রাতে এক হৃদয়বিদারক চুরির ঘটনা ঘটেছে। ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধার কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্ত তার কানের লতি ছিঁড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা কয়েদভান (৭০) ওই গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তিনি একাই বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজের ঘরের জানালার পাশে খাটে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে এক দুর্বৃত্ত জানালার অংশ কেটে ভেতরে হাত ঢুকিয়ে তার ডান কানের সোনার দুল ধরে টান দেয়। এতে তার কানের লতি ছিঁড়ে যায় এবং চোর দুল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি ভিত্তিতে তার চিকিৎসা শুরু হয়।
আহতের নাতি সুজন আহমেদ জানান, “আমার নানি একা থাকতেন এবং জানালার পাশেই শুয়ে ছিলেন। সেই সুযোগে চোর জানালা কেটে দুল নিয়ে যায়। দুলটির আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।” তিনি আরও জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, “রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার কানের লতি ছিঁড়ে গিয়েছিল। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ঘটনাটি প্রথমে তাদের জানা ছিল না। পরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, একা বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধারা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত আইনশৃঙ্খলা জোরদার এবং সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন