চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ফয়সাল হত্যাকাণ্ডের ১৪ দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত জুয়েল গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার সরকারহাট এলাকায় ফয়সালের পরিবার ও স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার দুই বছরের নাতনিকে এতিম করা হয়েছে। সেই জুয়েল এখনো কেন গ্রেফতার হচ্ছে না?”
তিনি দাবি করেন, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ফয়সালকে নিজ ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত জুয়েল অতীতেও বিভিন্ন অপরাধে জড়িত থাকলেও বিচার না হওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।
মানববন্ধনে ফয়সালের মামা পাবেল বলেন, “একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, অথচ প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেওয়া হলেও ১৪ দিনেও তা বাস্তবায়ন হয়নি।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত জুয়েলকে গ্রেফতারের আশ্বাস দেন। তার আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
তবে নিহতের পরিবার হুঁশিয়ারি দিয়ে জানায়, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে নামবেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন