ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কটিয়াদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে বিশেষ সতর্কতা

ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি শামীমা আফরোজ মার্লিজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গরু চুরি প্রতিরোধ, কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার, বাজার মনিটরিং, ছিনতাই ও চুরি-ডাকাতি দমন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আগে থেকেই সমন্বিত উদ্যোগ নিয়ে পুলিশ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও শামীমা আফরোজ মার্লিজ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে সবাইকে আহ্বান জানান তিনি। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে বাজার ও পশুর হাটগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

কটিয়াদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, ঈদকে সামনে রেখে বিশেষ সতর্কতা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ