ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, বাহুবলের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্লোগান দেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম দাবি।” তিনি আরও বলেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক, বাহুবল শাখার ব্যবস্থাপক মুহিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুর রকিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মালিকপক্ষ, শ্রমিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে শ্রমিক অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, যা উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ