ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ প্রায় ২৫ বছর ধরেও উন্নয়নের ছোঁয়া পায়নি। ফলে যুগের পর যুগ কাঁচা মাটির সড়কেই চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই এসব সড়ক কর্দমাক্ত হয়ে পড়ায় জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব সদরদীর বেপারী বাড়ি থেকে নদীর পাড় পর্যন্ত প্রধান সড়কটি সম্পূর্ণ কাঁচা। এছাড়া নদীর পাড় থেকে বাবনাতলা পর্যন্ত সড়কের কিছু অংশে নামমাত্র ইট বসানো হলেও অধিকাংশ জায়গা এখনো অপরিকল্পিত ও ভাঙাচোরা। বৃষ্টি নামলেই এসব অংশ কাদামাটিতে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একইভাবে সৈয়দ মেম্বারের বাড়ি থেকে বাবনাতলা হাট পর্যন্ত ইটের সড়কটিও দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
প্রতিদিন এই সড়কগুলো দিয়ে হাজার হাজার মানুষ হাট-বাজার, স্কুল-কলেজ, অফিসসহ নানা কাজে যাতায়াত করেন। কিন্তু বর্ষা মৌসুম এলেই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। হাঁটুসমান কাদা, পানিতে ডুবে থাকা গর্ত এবং পিচ্ছিল পথের কারণে যাতায়াত হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি বিপাকে পড়েন শিক্ষার্থী, অসুস্থ রোগী ও জরুরি সেবাপ্রত্যাশীরা।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায় এবং কাদায় পরিণত হয়। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে যাত্রীদের নেমে হেঁটে কাদা পেরিয়ে যেতে দেখা যায়। ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকার একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে সড়ক উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক বাসিন্দা বলেন, “২৫ বছরেও এই রাস্তায় কোনো চেয়ারম্যানের নজর পড়েনি। এক কোদাল মাটিও ফেলা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয় অটোরিকশা চালকদের অভিযোগ, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে তারা নিজেরাই মাঝে মধ্যে চাঁদা তুলে সড়কে মাটি ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। তবে তা খুব বেশি দিন টিকে না। তাদের মতে, স্থায়ী সংস্কার ছাড়া এই সমস্যার কোনো সমাধান সম্ভব নয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়ক দ্রুত পাকা করে টেকসই উন্নয়ন করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পাশাপাশি স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন