ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী চান্দেকান্দি গ্রামে র্যাব-১০-এর বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন শাহ আলম (২৮), পিতা শামসুল শেখ, গ্রামের বাড়ি চৌধুরীকান্দা এবং হাসিবুল হাসান (২৮), পিতা জামাল হোসেন, গ্রামের বাড়ি কাপুরিয়া সদরদী।
র্যাব জানায়, আটক দুজনের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন