ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবননগরে মাদকসহ যুবক গ্রেপ্তার

জীবননগরে মাদকসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদক সিরাপ, নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. ইমন আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩, মেহেরপুরের একটি আভিযানিক দল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে র‍্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইমন আহম্মেদকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট সংখ্যা ৬৫২ বোতল। এ ছাড়া তাঁর কাছ থেকে নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন আহম্মেদ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার ইমন আহম্মেদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জীবননগরে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ