চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ আইসিপি, দর্শনা, বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ হাজার ৬০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, একটি ভারতীয় শাড়ি ও একটি ভারতীয় কম্বল।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন