২৬ জুলাই রাতে বদলগাছী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বদলগাছী থানার হলুদ বিহার গ্রামে সুমন হোসেনের বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে সুমন হোসেন (৩৬)কে আটক করে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তার দুই সহযোগী গোলাম মোস্তফা (২৮) ও আবুল কাশেম (৪৬)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন হোসেন হলুদ বিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। গোলাম মোস্তফা কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে এবং আবুল কাশেম খামার আক্কেলপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন