চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মুরাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২২আগস্ট ১টা ১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর (মণ্ডলপাড়া) এলাকায় মুরাদ হোসেনের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাবলেটগুলো জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশ। গ্রেপ্তার মুরাদ হোসেন গোবিন্দপুর (মণ্ডলপাড়া) গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মুরাদ হোসেনকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন