প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশে ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বিশ্বনাথ সদর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব সমিরণ চন্দ্রের সভাপতিত্বে এবং পঙ্কজ চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার,
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান, মলিক মিয়া, আশিক মাহমুদ, সাবেক ইউপি সদস্য হেলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন