:
ময়মনসিংহের ত্রিশালে মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয় সুরক্ষায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
২৬ জুন, শুক্রবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার চারটি প্রদর্শনী পুকুরের জন্য উন্নত মানের মৎস্য উপকরণ বিতরণ করা হয়। একই সাথে দেশীয় মৎস্য সম্পদ বিকাশের লক্ষ্যে স্থানীয় প্রাতিষ্ঠানিক পুকুর ও ঐতিহ্যবাহী সুতিয়া নদীতে ২৮৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ।
আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষে উদ্বুদ্ধ করতে চারটি মডেল প্রদর্শনী পুকুরের মালিকদের হাতে মৎস্য উপকরণ তুলে দেওয়া হয়। মৎস্য কর্মকর্তারা জানান, এসব পুকুর দেখে যেন এলাকার যুবকেরা মৎস্য চাষে আগ্রহী হন, সেই লক্ষ্যেই সরকারের এই প্রণোদনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সুতিয়া নদী ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ২৮৬ কেজি কার্পজাতীয় পোনা অবমুক্তকরণ। এমপি ডাঃ লিটন নিজে বালতি ভরে পোনা নদীতে ছাড়েন। এ সময় নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে।
এমপি ডাঃ লিটন বলেন "ত্রিশালের মাটিকে আমরা মৎস্য সম্পদে আরও সমৃদ্ধ করতে চাই। এই পোনা অবমুক্তির ফলে দেশীয় মাছের বংশবৃদ্ধি হবে এবং জেলেরা এর সুফল পাবেন। মৎস্যচাষিদের প্রয়োজনে সরকার সব সময় পাশে আছে।"মৎস্যচাষিরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়দের মতে, নদীতে পোনা অবমুক্তির ধারা অব্যাহত থাকলে সুতিয়া নদী তার পুরোনো রূপ ফিরে পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন