গলাচিপায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিতে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।
মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, পরিবেশবান্ধব কৃষি উপকরণ ও উদ্ভাবনী কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে প্রদর্শনী করা হয়। অংশগ্রহণকারী কৃষকরা বিভিন্ন স্টল পরিদর্শন করে নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন