ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘পাহাড়ি ফল মেলা ২০২৬

পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। আজ ২৭ জুন ১৩ আষাঢ় ঢাকার ৩৩ বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে তিন দিনব্যাপী এই বিশেষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলাটি আগামী ২৯ জুন ১৫ আষাঢ় পর্যন্ত চলবে।

‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। আজ ২৭ জুন ১৩ আষাঢ় ঢাকার ৩৩ বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে তিন দিনব্যাপী এই বিশেষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলাটি আগামী ২৯ জুন ১৫ আষাঢ় পর্যন্ত চলবে।

​ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য অঞ্চলের সংসদ সদস্যবৃন্দ। তাদের মধ্যে ছিলেন বান্দরবান পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু, খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূঁঞা এবং সংরক্ষিত নারী আসনের বান্দরবান মাননীয় সংসদ সদস্য মিসেস মাধবী মার্মা।

​আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের বৈচিত্র্যময় ফলমূল ও সমৃদ্ধ কৃষি ঐতিহ্যকে সমতলের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং দুর্গম অঞ্চলের পাহাড়ি চাষিদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যায়ন ও অর্থনৈতিকভাবে তাদের সমৃদ্ধ করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলাটি আগামী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

​উদ্বোধনী দিনে মেলা প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বান্দরবান জেলা বিএনপির একটি প্রতিনিধি দলও অংশগ্রহণ করে। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য চনুমং মারমা, অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যাসহ বান্দরবানের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​মেলায় আসা দর্শনার্থীরা জানান, ঢাকার বুকেই পাহাড়ি আম, কাঁঠাল, আনারস, পেঁপে ও কলাসহ নানাবিধ অরগানিক ও সুস্বাদু ফলের স্বাদ নেওয়ার এই সুযোগ সত্যিই চমৎকার। আগামী দুই দিন মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের আরও ভিড় বাড়বে বলে আশা করছেন ঢাকারবাসীরা। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘পাহাড়ি ফল মেলা ২০২৬

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ