টেক্সাসে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। জোড়া গোল করে শুধু দলকে নকআউট পর্বে তুলেই দেননি, একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে গড়েছেন চারটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। তার দুই গোলের সুবাদে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার নতুন রেকর্ডগুলো।
আর্জেন্টিনার ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যের বরাতে জানিয়েছে, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে জায়গা করে নেন।
এছাড়া ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তার ১৭ গোলের রেকর্ডও ছাড়িয়ে যান মেসি। ফলে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি এখন তার দখলে।
শুধু গোলেই নয়, জয়সংখ্যাতেও নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বকাপে তার মোট জয় দাঁড়িয়েছে ১৮টি, যা ক্লোসার ১৭ জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
ম্যাচ খেলার দিক থেকেও এগিয়ে গেছেন মেসি। বিশ্বকাপে তার মোট ম্যাচ এখন ২৮টি, যা এই আসরের ইতিহাসে সর্বোচ্চ।
আরেকটি বড় অর্জন এসেছে মাঠে সময় কাটানোর হিসেবে। বিশ্বকাপে ২,৪৮৯ মিনিট খেলে ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।
এক ম্যাচেই চারটি গিনেস রেকর্ড গড়ে মেসি আবারও প্রমাণ করেছেন, বিশ্বকাপ ইতিহাসে তার নাম আলাদা উচ্চতায় অবস্থান করছে।
সূত্র: এনডিটিভি
বিষয় : FIFA WORLD CUP 2026

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন