ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

ছবি: প্রতিনিধি

দেশে মানসম্মত পেঁয়াজ বীজের উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ২০২৬-২৭ উৎপাদন বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।

বিএডিসি জানায়, সবজি বীজ বিভাগের সংশোধিত কর্মপরিকল্পনার আওতায় দেশের ৯টি বীজ উৎপাদন খামার, ১টি আলুবীজ উৎপাদন খামার, ৬টি উদ্যান উন্নয়ন কেন্দ্র, ৩টি এগ্রো সার্ভিস সেন্টার এবং ২টি সবজি বীজ উৎপাদন খামারে মোট ৪৩ দশমিক ১৬ একর জমিতে প্রায় ১৫ দশমিক ৮০ মেট্রিক টন গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জানানো হয়, এ কর্মসূচিতে ‘এন-৫৩’, ‘বিএডিসি-০০৬ (গ্রীষ্মকালীন লাইন)’ এবং ‘বারি পেঁয়াজ-৫’ জাতের বীজ ব্যবহার করা হবে। উৎপাদিত বাল্বলেট পরবর্তী সময়ে পেঁয়াজ বীজ উৎপাদনে ব্যবহৃত হবে, যা দেশীয় বীজ উৎপাদন ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

এ সময় বীজতলা প্রস্তুত, জমি চাষ, জৈব ও রাসায়নিক সার প্রয়োগ, সেচ ও পরিচর্যা কার্যক্রম সঠিক সময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পেঁয়াজের জাতগত বিশুদ্ধতা বজায় রাখতে অফ-টাইপ গাছ অপসারণের নির্দেশনাও প্রদান করা হয়।

প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে কোকোপিট ব্যবহার করে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোকোপিটভিত্তিক বীজতলা তৈরি, বীজ শোধন, পলিসেড স্থাপন, সেচ ব্যবস্থাপনা, রোগ-পোকামাকড় নিয়ন্ত্রণ এবং কোকোপিট পুনঃব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যানের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মজিবর রহমান। এছাড়া বিএডিসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং গবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু সহনশীল ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে পেঁয়াজ বাল্বলেট উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে দেশে পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য আরও বেগবান হবে। একই সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ফরিদপুরে বিএডিসির গ্রীষ্মকালীন পেঁয়াজ বাল্বলেট উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ