ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন। রোববার পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে নির্মিত একটি সেমিপাকা মার্কেট ভবন উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাবে উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
উপজেলা প্রশাসনের নির্দেশনায় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের সহযোগিতায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালি থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ নম্বর দাগভুক্ত সওজের অধিগ্রহণকৃত ও রেকর্ডীয় জমি দখল করে সেখানে মাটি ভরাটের মাধ্যমে একটি সেমিপাকা মার্কেট নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করেন।
পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। উচ্ছেদের সময় উদ্ধার হওয়া ইট ও বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানকালে সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম উপস্থিত ছিলেন। তিনি সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ এবং উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এস.আর

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন