ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দল-মত নয়, যোগ্যতাই হবে সরকারি সহায়তার মানদণ্ড: প্রতিমন্ত্রী আজাদ

ছবি: প্রতিনিধি

বীগঞ্জে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী Farhad Hossain Azad বলেছেন, সরকারি অনুদান ও সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় নয়, বরং প্রকৃত যোগ্যতাই হবে মূল মানদণ্ড।

রবিবার (২১ জুন) সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তির নগদ অর্থ এবং ছাগল বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, তিনি সকল ভোটারের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মনে করেন, সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে সবাই সমান অধিকার রাখে। তাই যোগ্য ও অসহায় মানুষ যেন দল-মত নির্বিশেষে সহায়তা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে যায়, তা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদারে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে ৩ জনকে বাইসাইকেল, ২ জনকে সেলাই মেশিন এবং ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ দেওয়া হয়। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২ শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দল-মত নয়, যোগ্যতাই হবে সরকারি সহায়তার মানদণ্ড: প্রতিমন্ত্রী আজাদ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ