মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আসন্ন পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা আরজুমান্দ বানু, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক, নূর এনায়েত মোহাম্মদ নুরুজ্জামান (হারুন), জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় তাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য কামনা করা হয় এবং উপস্থিত সবাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন