ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভার গজারিয়া গ্রামের বাসিন্দা সজিব মাতুব্বর (২২) ৫৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নওয়াপাড়া সরকারি বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। ওই সময় ইয়াবা বিক্রির সময় ভাঙ্গা থানার এসআই মামুন খানের নেতৃত্বে পুলিশের একটি দল সজিব মাতুব্বরকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।
ভাঙ্গা থানার এসআই মামুন খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হবে এবং আইনগত কার্যক্রম চলমান থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন