নড়াইলে ৫৯ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ (Eskuf) কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ শহিদ গাজী (২৩)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকার হাতিরবাগান মোড়ের গোলচত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডুর তত্ত্বাবধানে পিএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শহিদ গাজীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫৯ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন