ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি প্রচার, সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৬

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি প্রচার, সতর্কবার্তা

বিএনপি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের ঘটনা তাদের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে একাধিক ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

রোববার বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়। মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মজদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটি ছাড়া বিএনপি মিডিয়া সেলের নামে জেলা বা মহানগর পর্যায়ে কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি। ফলে যারা নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীন কমিটির প্রচার ও কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি প্রচার, সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বিএনপি জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের ঘটনা তাদের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের পরিচয়ে একাধিক ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি।

রোববার বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়। মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মজদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটি ছাড়া বিএনপি মিডিয়া সেলের নামে জেলা বা মহানগর পর্যায়ে কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি। ফলে যারা নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীন কমিটির প্রচার ও কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং গণমাধ্যমকর্মীদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ