বন ও পরিবেশ

শব্দদূষণের বিরুদ্ধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী, সার্কিট হাউজের সামনে এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

⎙ প্রিন্ট
শব্দদূষণের বিরুদ্ধে নওগাঁয় মোবাইল কোর্ট,  ৫ হাজার টাকা জরিমানা
শব্দদূষণের বিরুদ্ধে নওগাঁয় মোবাইল কোর্ট, ৫ হাজার টাকা জরিমানা
⌖ নওগাঁ সদর

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী, সার্কিট হাউজের সামনে এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্র (মাইক) ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগে টেইলারিং প্রতিষ্ঠান ‘টপ টেন-১’-এর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ