বন্দরে অবৈধ দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

বন্দরে অবৈধ দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

বন্দরে অবৈধ দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
বন্দরে অবৈধ দুই ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রিন্ট
নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বন্দরের ফনকুল ও ফুলহর এলাকায় বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযানে লক্ষণখোলার ফনকুল এলাকার মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং মদনপুরের ফুলহর এলাকার মেসার্স এ এইচ বি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ। তিনি জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে বন্দর থানা পুলিশের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-