বন্দরে কুমির উদ্ধার

বন্দরে চার দিন পর পুকুর থেকে আট ফুটের কুমির উদ্ধার

বন্দরে চার দিন পর পুকুর থেকে আট ফুটের কুমির উদ্ধার
ছবিঃ প্রতিনিধি।
প্রিন্ট

নারায়ণগঞ্জের বন্দরে মুসাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতাকাটা পুকুরপাড়ে দেখা যাওয়া কুমিরটি উদ্ধার করা হয়েছে। টানা চার দিন নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর কুমিরটি উদ্ধার করতে সক্ষম হন সংশ্লিষ্টরা।

উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট বলে জানা গেছে। বন বিভাগের সহযোগিতায় কুমিরটিকে সাফারি পার্কে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

কুমিরটি উদ্ধারে সহযোগিতা করায় সহকারী কমিশনার (ভূমি), বন্দর, বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট, ইউনিয়ন পরিষদ, পুলিশ, ফায়ার সার্ভিস, সংবাদকর্মী, গ্রাম পুলিশ, স্থানীয় জেলে ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।


শেয়ার করুন-