বন ও পরিবেশ

নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থার মতো কিছু মেলেনি

নওগাঁয় যানবাহন থেকে কালো ধোঁয়া নিঃসরণের মাধ্যমে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

⎙ প্রিন্ট
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থার মতো কিছু মেলেনি
নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থার মতো কিছু মেলেনি
⌖ নওগাঁ সদর
নওগাঁয় যানবাহন থেকে কালো ধোঁয়া নিঃসরণের মাধ্যমে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর (সান্তাহার মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে চারটি যানবাহনের ধোঁয়া পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রতিটি যানবাহনের ধোঁয়া বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এ নির্ধারিত মানমাত্রার মধ্যে পাওয়া যায়। ফলে কোনো যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
মোবাইল কোর্টে ধোঁয়া পরিমাপের কারিগরি সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের গবেষণাগারের সিনিয়র কেমিস্ট মো. ইব্রাহিম হোসেন, জুনিয়র কেমিস্ট মো. আবুল বাসার এবং নমুনা সংগ্রহকারী মো. গোলাম মোস্তফার সমন্বয়ে গঠিত একটি টিম।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়ার মানমাত্রা নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ