আইন আদালত

শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় ৩ কোটি টাকার পন্য জব্দ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রের বরাতে জানা যায়, অবৈধ ভারতীয় মালামাল পাচারের গোপন তথ্যের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।এ সময় জেলা প্রশা

বিশ্বনাথে নিষিদ্ধ আওমী লীগের ৯২জনের বিরুদ্ধে মামলা দায়ের গ্রেপ্তার ১
সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১২টায় মামলাটি থানায় রুজু করা হয়। মামলা নং ১৭। এ মামলার বাদি হলেন উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও অলংকারি ইউনিয়নের সাবান টেংরা গ্রামের মৃত আবদুল আলীর ছেলে ইরন মিয়া (৫৫)। এদিকে, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এ মামলার এজাহার নামীয় আসামি আবদুল কাইয়ুম (৪৫) কে শুক্রবার রাতে তার নি

জমির লোভে জঠরছেঁড়া সম্পর্ক শেষ, মাকে খুনে ফাঁসাতে চেয়েছিলেন প্রতিপক্ষকে, মেয়ে চম্পা গ্রেফতার।
জমিই কি মানুষের বিবেক, নৈতিকতা আর ব্লাড-রিলেশন বা রক্তের বাঁধন কেড়ে নেয়? কিশোরগঞ্জের করিমগঞ্জের এক লোমহর্ষক ও পৈশাচিক ঘটনা সেই প্রশ্নকেই আবারও নতুন করে সামনে নিয়ে এল। প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসিয়ে বিতর্কিত সাড়ে তিন শতাংশ জমির মালিকানা চিরতরে পাকা করতে নিজের জন্মদাত্রী মাকেই নির্মমভাবে হত্যা করলেন মেয়ে। শুধু তা-ই নয়, হত্যার পর নিখোঁজ নাটক তৈরি করে, পরবর্তীতে নিজে বাদী হয়ে প্রতিপক্ষের পাঁচজনের নামে হত্যা মামলা ঠুকে দিয়ে যেন তৈরি করেছিলেন এক নিখুঁত চিত্রনাট্য। কিন্তু আইনের চোরাবালি থেকে শেষরক্

মান্দায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে দুজনের ৬ মাসের কারাদণ্ড
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মান্দা উপজেলার সিংগা পূর্বপাড়ার লকু মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম মন্ডল (৫১) এবং কিত্তলী গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বিদ্যুৎ হোসেন (২২)।নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও এসআই তাজুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত

বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ জালের ছড়াছড়ি, অভিযানে জব্দ করে পুড়িয়ে ধ্বংস
নওগাঁর বদলগাছীর বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ বা রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। দেশীয় প্রজাতির মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস ও প্রশাসন।বুধবার (১৯ আগস্ট) উপজেলার আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে চায়না দুয়ারী বা রিং জাল জব্দের পর সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।এ সময় বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেল

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী নয়াপাড়া এলাকার রিপন মিয়ার বাড়িতে পরিচালিত ‘তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ওই মাদ্রাসায় কর্মরত ছিলেন। শিশুটিকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দে

মৌলভীবাজারে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ যাচাইয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে মৌলভীবাজারের চারটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে নেতৃত্

গলাচিপায় পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘাত: আদালতের নির্দেশনা নিয়ে প্রশ্ন?
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরা-নলুয়াবাগী এলাকার স্থায়ী বাসিন্দা প্রফেসর মোঃ গোলাম গাউস (৫৮) ও তার ভাই হাবিবুর রহমান (৫৬), ওরফে ‘ভান্ডার মাস্টার’-এর সঙ্গে একই এলাকার বাসিন্দা মোঃ হারুন হাওলাদার (৫৭) গং-এর দীর্ঘদিনের জমা-জমি সংক্রান্ত বিরোধে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।জানা গেছে, জে.এল. নং-১১৬, মৌজা-বাদুরে অবস্থিত পৈত্রিক ও কবলা সূত্রে ১২ একর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গোলাম গাউস গং তারা প্রায় ৪০ বছর ধরে উক্ত

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণের অভিযোগ, পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা পর্নোগ্রাফি মামলায় ইমান আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পত্নীচান (ডাঙ্গাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইমান আলী ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে।মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, ইমান আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ৪ জুলাই তিনি গোপনে এক প্রবাস

উখিয়ার পালংখালীতে রাতভর পুলিশের তল্লাশি, গ্রেপ্তার ৫
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ দমনে রাতভর অভিযান ও চেকপোস্ট কার্যক্রম চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে একজন জিআর ওয়ারেন্টভুক্ত, একজন সিআর ওয়ারেন্টভুক্ত, একজন দুটি মামলার আসামি এবং একজন মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন।অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্

মুচলেকায় মুক্তি পেলেন বৈছাআ নেতা মাহদী
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে ছেড়ে দেয় পুলিশ। একই ঘটনায় হেফাজতে নেওয়া আরও দুজনকেও মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক মাহদীর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের ভাষ্য, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসান ও তার সহযোগী

মাটিরাঙ্গায় তবলছড়ি বিরাশি টিলা এলাকায় বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার
মাটিরাঙ্গায় তবলছড়ি বিরাশি টিলা এলাকায় বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধারখাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।বিজিবি বলছে, গোপন খবরে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। গত রাত আনুমানিক ২টা ৪০ মিনি


