আইন আদালত

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন
17 Aug 2026

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিচার শেষ পর্যায়ে পৌঁছেছে। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের পর্যায় শুরু হওয়ায় বিচারিক কার্যক্রম এখন রায়ের দিকে এগোচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির বিচার চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য ছয় আসামি হলেন আওয়াম

পারিবারিক কলহের জেরে পিতৃহত্যা, কিশোরগঞ্জে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৩।
17 Aug 2026

পারিবারিক কলহের জেরে পিতৃহত্যা, কিশোরগঞ্জে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৩।

পারিবারিক কলহের জেরে নিজ জন্মদাতা পিতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায় প্রমাণ হওয়ায় ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; যা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় একই মামলায় অভিযুক্ত নিহতের স্ত্রী, অপর এক ছেলে ও এক পুত্রবধূকে বিচারক সম্পূর্ণ খালাস প্রদান করেছেন।​সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রি

পারিবারিক কলহের জেরে পিতৃহত্যা, কিশোরগঞ্জে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৩
17 Aug 2026

পারিবারিক কলহের জেরে পিতৃহত্যা, কিশোরগঞ্জে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৩

পারিবারিক কলহের জেরে নিজ জন্মদাতা পিতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায় প্রমাণ হওয়ায় ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; যা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় একই মামলায় অভিযুক্ত নিহতের স্ত্রী, অপর এক ছেলে ও এক পুত্রবধূকে বিচারক সম্পূর্ণ খালাস প্রদান করেছেন।​সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রি

ব্যবসায়ীর পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে উধাও
16 Aug 2026

ব্যবসায়ীর পরিচয়ে তেল নিতে এসে ৫০ হাজার টাকা নিয়ে উধাও

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ীর পরিচয় দিয়ে তেল নিতে এসে ফিলিং স্টেশনের এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আফতাব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।ফিলিং স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যবসায়ীর ভাই পরিচয় দিয়ে তেল নিতে আসেন। তেল নেওয়ার পর মূল্য পরিশোধের সময় হিসাব করার কথা বলে এক কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন তিনি। এরপর নিজেই টাকা গুনতে থাকেন।একপর্যায়ে কৌশলে ওই কর্মীর চোখে তেলজাতীয় পদার

মান্দায় মাদক মামলায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
15 Aug 2026

মান্দায় মাদক মামলায় একজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
15 Aug 2026

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল কবির (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায়।পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আতাউল কবির হোটেলটির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে হোটেলকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিট
13 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। আগামী রোববার এ রিটের ওপর শুনানি হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।একাধিক প্রার্থী থাকলে সেদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্

হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত
12 Aug 2026

হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত

শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে সাময়িক এবং চারজনকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ কর্মকর্তার বেতন বন্ধের আদেশ দেওয়া হয়েছে।সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।অফিস আদেশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে

চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড
12 Aug 2026

চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় আলোচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।আদালত পরিদর্শক হাবিবুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের দাবি, ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি।এর আগে

অভিনেতা ডনের জামিন নামঞ্জুর
12 Aug 2026

অভিনেতা ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল)। এর বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি খারিজ করে দেন।গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেতা ডনকে গ্রেফতার করে সিআইডি। ওইদিন বি

মসজিদের সামনে মাদক সেবন, ৪ জনের কারাদণ্ড
12 Aug 2026

মসজিদের সামনে মাদক সেবন, ৪ জনের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগে মঙ্গলবার রাতে মোহনগঞ্জ থানার নওহা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের সময় ওই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে চারজনকে

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
12 Aug 2026

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পালিয়ে যাওয়া ৮৭ বন্দির মধ্যে আরও দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে ৪৮ জনকে গ্রেফতার করা হলো। এখনো পলাতক রয়েছেন ৩৯ জন।মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের বন