আইন আদালত

হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই হাটহাজারী উপজেল

ইউএনও’র স্বাক্ষর জাল করে সরকারি টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ, বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে
নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মডেল মসজিদের হিসাব পরিচালনার জন্য একটি নির্ধারিত ব্যাংক হিসাব রয়েছে। বিধি অনুযায়ী, ওই হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপ

সিএমএম আদালতে পাউরুটির ভেতরে মিলল গাঁজা-ইয়াবা
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আদালত পুলিশ। আদালত চত্বরে হাজতির এক স্বজন খাবার হিসেবে পাউরুটিটি দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর ওই হাজতি এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।রোববার (২ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মামুন নামে এক আসামিকে নিয়মিত হাজিরার জন্য সিএমএম আদালতের ১১ নম্বর আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে তাক

‘আয়নাঘরে’ ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও, দাবি চিফ প্রসিকিউটরের
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, আটক রাখা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।শনিবার (১ আগস্ট) সকালে র্যাবের টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধির রুল ৪৬এ, রোম সংবিধির সংশ্লিষ্ট বিধান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারকদের ঘটনাস্থ

মেজর জাহিদ হত্যা ও ‘আয়নাঘর’ নির্যাতনের অভিযোগে বিচার শুরু
পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতেন, এমন অভিযোগে পরিকল্পিতভাবে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলামকে হত্যা এবং পরে তার স্ত্রী ও দুই শিশুকন্যাকে গুম করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার প্রধান আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে গ্রেফতার দেখিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ২০০৯ সালের প


