আইন আদালত

প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে: বোম্বে হাইকোর্ট
প্রাপ্তবয়স্ক সন্তান নিজের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাধীন। বাবা-মা সন্তানের অভিভাবক হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে নিজেদের সম্পত্তি হিসেবে দাবি করতে পারেন না। এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ।পছন্দের মানুষের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেওয়া এক তরুণীর জিম্মা চেয়ে তার মায়ের করা হেবিয়াস কর্পাস আবেদন খারিজ করে আদালত বলেছেন, প্রাপ্তবয়স্ক একজন নারী নিজের ইচ্ছায় জীবনসঙ্গী বেছে নিলে তাকে জোর করে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। খবর

সরোয়ার আলমগীরকে ঘিরে ফের আদালতে জামায়াত প্রার্থী নুরুল আমীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।তিনি জানান, লিভ টু আপিলের আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যাতে সংসদের অধিবেশনে অংশ নিতে না পারেন, সে জন্যও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।এর আগে গত ৯

ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল

পথের বাজার চেকপোস্টে রাইফেলের গুলিসহ যুবক আটক
খুলনার খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মোহাম্মদ জাফর (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) পথের বাজার চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় পথের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ পারভেজের নেতৃত্বে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পায়ে হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।পরে যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে দুই রাউন্ড র

কুমিল্লায় সোহান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি ও তার ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত)-এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমা

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ
নোয়াখালীর কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিয়া ইসলাম জুইনের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অনুসরণ না করে একটি সিআর মামলার তদন্ত অধস্তন কর্মকর্তাদের দিয়ে করিয়ে সেই প্রতিবেদন আদালতে দাখিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ সোহেল।মঙ্গলবার (৪ আগস্ট) নোয়াখালীর জেলা প্রশাসক বরাবর দেওয়া ওই অভিযোগে তিনি দাবি করেন, আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে ঘটনাস্থলে না গিয়ে অন্য কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করিয়েছেন।জানা গেছে, নোয়

বালু জব্দ, কিন্তু খেকোরা ধরাছোঁয়ার বাইরে!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আবারও সামনে এসেছে পুরোনো প্রশ্ন - অভিযানের আগেই কীভাবে তথ্য ফাঁস হয় এবং কেন বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যান এই অবৈধ ব্যবসার সাথে জড়িত অবৈধ অর্থদাতা ও প্রভাবশালী ব্যক্তিরা?উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজ

মুকসুদপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না জাল ধ্বংস
দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ প্রাণীর নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে উপজেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।অভিযান চলাকালে বিলের বিভিন্ন স্থান থেকে ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল

এমপির স্ত্রীকে কলেজ সভাপতি করার আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ
সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সভাপতি নিয়োগের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি, ২০১৯-এর ৭ ধারার বৈধতা এবং সংশ্লিষ্ট সভাপতি পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন স

সাসপেন্ডেড কর্মকর্তার সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগ, প্রশ্নের মুখে খুলনা বিশেষায়িত হাসপাতাল প্রশাসন
করোনা পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত এক মেডিকেল টেকনোলজিস্টকে খুলনা বিশেষায়িত হাসপাতালের ফার্মেসি বিভাগে দায়িত্ব পালন করতে দেখা গেছে—এমন অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল প্রশাসন। বিষয়টি নিয়ে অনুসন্ধানে ভিডিও ফুটেজ, কল রেকর্ড এবং একাধিক কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য সামনে এসেছে। তবে হাসপাতাল প্রশাসন অভিযোগ অস্বীকার করেছে।অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০২১ সালে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত মেডি
জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম। জানা যায়, পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই সোমবার সকালে জেলা প

বন্দরে বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামিসহ ৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ও আদালতের পরোয়ানাভুক্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বন্দর থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা চেষ্টা মামলার আসামি মো. সোহেল রানা (৩৬) এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামি মো. রিফাত (২৩), রকিবুল হাসান জনি (৩৩) ও মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।বন্দর থান


