আইন আদালত

মুকসুদপুরে চায়না জাল পুড়িয়ে ধ্বংস

প্রিন্ট
মুকসুদপুরে চায়না জাল পুড়িয়ে ধ্বংস
মুকসুদপুরে চায়না জাল পুড়িয়ে ধ্বংস

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযানে চালিয়ে অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


রবিবার  বিকেলে, মুকসুদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ চায়না জাল জব্দ করা হয়।


উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়, কাউনিয়া এবং তাড়াইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত ৮২টি অবৈধ চায়না জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমারত শেখ, সমাজসেবক সাইফুল ইসলাম, ইউপি সদস্য মন্টু মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত সংবাদ