আইন আদালত

নওগাঁয় মোড়ক ছাড়াই তেল বিক্রি, দুই অয়েল মিলে ৩০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
নওগাঁয় মোড়ক ছাড়াই তেল বিক্রি, দুই অয়েল মিলে ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁ বিসিক শিল্পনগরী এলাকায় মোড়ক বা লেবেল ছাড়াই খোলা বোতলে ভোজ্যতেল বিক্রির অভিযোগে দুটি অয়েল মিলে অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ বিসিক শিল্পনগরী এলাকায় পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন অভিষেক কান্তি বর্মন। অভিযানে জিলানী ওয়েল মিলে তদারকি করে মোড়ক বা লেবেল ছাড়াই খোলা বোতলে ভোজ্যতেল বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এরপর একই এলাকায় সুমন অয়েল মিলে অভিযান চালানো হলে সেখানেও মোড়ক বা লেবেল ছাড়া ভোজ্যতেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে দুটি অয়েল মিলে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করেন। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ