আইন আদালত

গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার সাত আসামীর মধ্যে ১জন গ্রেফতার,

⎙ প্রিন্ট
গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার সাত আসামীর মধ্যে ১জন গ্রেফতার,
গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যা ব পার্শবর্তী জেলা নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর গ্রামে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর থানার এসআই ও এ মামলার তদন্ত কর্মকর্তা নয়ন সাহা বিষয়টি  নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২৪) সেপ্টেম্বর দুপুরের পর সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের জোবায়ের ভূঁইয়াকে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী পুখুরিয়া গ্রামের বেশ কয়েকজন লোক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় নিহত জোবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।শনিবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যা ব পার্শবর্তী জেলা নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর গ্রামে এক অভিযান চালিয়ে এ মামলার এজাহারভুক্ত ৭জন আসামিীর মধ্যে স্বপন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ