দুর্ঘটনা

কর্ণপাড়ায় লাবিবা পরিবহনের দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

⎙ প্রিন্ট
কর্ণপাড়ায় লাবিবা পরিবহনের দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
মাদারীপুরের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বাসটির কিছুটা ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রী ও স্টাফরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাসের স্টাফদের দাবি, বাসটির সামনে থাকা একটি প্রাইভেটকার কোনো ধরনের সংকেত না দিয়ে হঠাৎ ব্রেক করে। এতে সংঘর্ষ এড়াতে বাসচালক দ্রুত বাসটি ডানদিকে ঘুরিয়ে দেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে সরু ও বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এর মধ্যেই সড়কটিতে প্রতিদিন বিপুলসংখ্যক বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। অভিযোগ রয়েছে, কিছু পরিবহনের চালকদের বেপরোয়া গতির কারণেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
মহাসড়কটি সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।

সম্পর্কিত সংবাদ