ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান

স্বল্প রানের ম্যাচে কঠিন লড়াইয়ের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করল পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। দলটির পক্ষে অধিনায়ক জশ ইংলিশ সর্বোচ্চ ৬৫ রান করেন। ৭১ বলে খেলা তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। এছাড়া মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি ১৯ রান করে করলেও অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। এক পর্যায়ে মাত্র ৩৮ রান তুলতেই ৭ উইকেট হারায় সফরকারীরা।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। বাঁহাতি এই পেসার ৩০ রানে ৩ উইকেট শিকার করেন। আবরার আহমেদ ও শাদাব খান নেন দুটি করে উইকেট।

সহজ লক্ষ্য হলেও রান তাড়ায় খুব একটা স্বস্তিতে ছিল না পাকিস্তান। দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত দ্রুত ফিরে যান। গাজি ঘোরি, সালমান আগা ও আরাফাত মিনহাসও বড় ইনিংস খেলতে পারেননি। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে ৪০ রান করেন বাবর আজম।

শেষদিকে আব্দুল সামাদের ১৮ এবং শাদাব খানের অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে ৪৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে খুনেমান ৩ উইকেট নেন, আর নাথান এলিস, ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ একটি করে উইকেট শিকার করেন।

সিরিজে ৭ উইকেট ও ৬০ রান করে নিজের প্রথম সিরিজেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আরাফাত মিনহাস।

এর আগে ২০২২ সালে পাকিস্তান সফরে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। দুই বছর পর অস্ট্রেলিয়ার মাটিতেও একই ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান। এবার ঘরের মাঠে আবারও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধারাবাহিক আধিপত্য বজায় রাখল তারা।

এই সিরিজ শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসছে। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।

বিষয় : পাকিস্তান অস্ট্রেলিয়া

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ