কক্সবাজার, ৩০ জুন: টেকনাফের দুর্গম পাহাড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার একটি পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ জানায়, গত ২৬ জুন ফেনী থেকে টেকনাফে এসে নিখোঁজ হন দুই তরুণ। পরে তাদের পরিবারের পক্ষ থেকে ফেনীর দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করা হলে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। তদন্তে জানা যায়, তারা একটি পাহাড়ি অপহরণকারী চক্রের হাতে জিম্মি রয়েছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র্যাব-১৫, সিপিসি-১ এবং টেকনাফ থানা পুলিশ যৌথভাবে দুর্গম পাহাড়ে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারজন অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— এমাম হোসেন জিসান (২৩), তহিদুল ইসলাম তামিম (১৯), মো. এমাম হোসেন (১৮) এবং সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণরা জানান, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ি আস্তানায় আটকে রাখে এবং পরিবারের কাছে জনপ্রতি ৫ লাখ টাকা, মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে বিলম্ব হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া চারজনকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন