কক্সবাজারের রামুতে মায়ানমারে নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারপাচারের উদ্দেশ্যে নেওয়া ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে ইউরিয়া সার মায়ানমারে পাচারের চেষ্টা করা হবে। পরে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রামু ও উখিয়া উপজেলার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে বিজিবির একটি বিশেষ টহলদল যৌথ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন মিনি ট্রাকটি থামায়।
আটকরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাচুড়ি এলাকার মো. সৈয়দ করিম (২৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী এলাকার মো. জাহেদ (২৫)।
প্রাথমিকভাবে তারা ইউরিয়া সারের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও কৃষি কর্মকর্তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে সকাল ৯টার দিকে ট্রাকটি তল্লাশি করে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সারগুলো কুতুপালং বাজারে মজুদ রেখে পর্যায়ক্রমে সীমান্ত দিয়ে মায়ানমারে পাচার করার পরিকল্পনা ছিল।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্তে চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন