জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৯তম কার্যদিবসে বাংলাদেশে প্রথমবারের মতো `US Caucus` বা "Caucus Of America in National Parliament of Bangladesh" অনুমোদন পেয়েছে। মঙ্গলবার অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এই ককাসের অনুমোদন দেন।
১০ সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুককে। কমিটির কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, এমপি।
সংসদে নতুন এই ককাস গঠনের ফলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে। ককাসের মূল কাজ হবে ৪টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা।
অর্থনৈতিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা আদায়, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে কাজ করা।
সাংস্কৃতিক বিনিময়,যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মূলধারায় সম্পৃক্তকরণ এবং তাদের কল্যাণ নিশ্চিত করা,মানবাধিকার ও সহায়তা*: বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
বিশ্লেষকরা বলছেন, ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনকে কো-চেয়ারম্যান করায় ময়মনসিংহ অঞ্চল এবং প্রবাসী বাংলাদেশিদের ইস্যুগুলো ককাসে গুরুত্বের সাথে উপস্থাপিত হবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন